নতুন স্মার্ট ফোন আনল জিওনি। অ্যান্ড্রয়েড প্রযুক্তির ‘পায়োনিয়ার পি২এম’ ফোনটিতে আছে ১.৩ গিগাহার্ৎজ কোয়াড কোর প্রসেসর এবং ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ১৬ জিবি তথ্য ভরে রাখার সুযোগ রয়েছে ১ জিবি র্যামের এই ফোনে। আছে ৩ হাজার এমএএইচের ব্যাটারিও। দাম প্রায় ৭ হাজার টাকা।