টুকরো খবর

শুক্রবার ডলারের সাপেক্ষে টাকার দাম মাত্র এক পয়সা বেড়েছে ঠিকই। কিন্তু গত পাঁচ দিনে মোট ৩৬ পয়সা বৃদ্ধির সুবাদে দেড় মাসের সর্বোচ্চ সাপ্তাহিক উত্থান ঘটেছে ভারতীয় মুদ্রার। আগামী ১০ জুলাই মোদী সরকারের প্রথম বাজেটে অর্থনীতির উন্নয়নের রূপরেখা স্পষ্ট হবে, এই প্রত্যাশাই যার কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৪ ০৩:০৯
Share:

দেড় মাসে সর্বোচ্চ উত্থান টাকার

Advertisement

সংবাদ সংস্থা • মুম্বই

শুক্রবার ডলারের সাপেক্ষে টাকার দাম মাত্র এক পয়সা বেড়েছে ঠিকই। কিন্তু গত পাঁচ দিনে মোট ৩৬ পয়সা বৃদ্ধির সুবাদে দেড় মাসের সর্বোচ্চ সাপ্তাহিক উত্থান ঘটেছে ভারতীয় মুদ্রার। আগামী ১০ জুলাই মোদী সরকারের প্রথম বাজেটে অর্থনীতির উন্নয়নের রূপরেখা স্পষ্ট হবে, এই প্রত্যাশাই যার কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। এর আগে গত ১৬ মে শেষ হওয়া সপ্তাহে টাকার দাম ১২৫ পয়সা বেড়ে গিয়েছিল। ওই সপ্তাহেই শিল্পমহল, লগ্নিকারী-সহ সব মহলের প্রত্যাশা পূরণ করে কেন্দ্রে এসেছিল বিজেপি সরকার। শুক্রবার বাজার বন্ধের সময় এক ডলার গিয়ে দাঁড়ায় ৫৯.৭২ টাকায়। তবে এ দিন টাকার দরের এই সামান্য পরিবর্তনের কারণ হিসেবে বাজেটের মুখে কিছুটা সতর্ক থাকার প্রবণতাকেই দাঁড় করিয়েছেন বিশেষজ্ঞরা।

Advertisement

পুণ্যার্থীদের জন্য মোবাইল পরিষেবা

Advertisement

অমরনাথ যাত্রার সময় দর্শনার্থীরা যাতে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, সে জন্য বিশেষ মোবাইল পরিষেবা দেওয়ার কথা জানাল বি এস এন এল। মন্দির যাওয়ার জন্য বলতাল ও পহেলগাম, এই দুই পথেই পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলি সংস্থাটি। বি এস এন এলের কনজিউমার মোবিলিটি বিভাগের ডিরেক্টর অনুপম শ্রীবাস্তব জানান, এর জন্য গ্রাহক তাঁর নিজের সার্কেল থেকেই সংস্থার পোস্টপেড সংযোগ নিতে পারবেন। এ ছাড়া, পহেলগাম ও বলতাল বা সোনমার্গের ক্যাম্পেও ১৯৫ টাকা দিয়ে বিশেষ ‘অমরনাথ যাত্রা সিম কার্ড’ কেনা যাবে। যা ব্যবহার করা যাবে ৭ দিন। ১২০ মিনিট কথা বলা যাবে যে কোনও নেটওয়ার্কে। এ জন্য যাত্রার স্লিপ, ঠিকানা ও পরিচয়পত্রের প্রতিলিপি এবং ৪টি ছবি জমা দিতে হবে।

গয়নার সম্ভার

আধুনিক মহিলাদের পছন্দের কথা মাথায় রেখে হালকা নকশার সোনার গয়না আনল শ্যাম সুন্দর জুয়েলার্স। সংস্থা জানিয়েছে, তাদের ‘বাটারফ্লাই কালেকশন’-এ থাকবে সোনার পেনডেন্ট, দুল, ব্রেসলেট ইত্যাদি। যার দাম শুরু ২,৫০০ টাকা থেকে।

আবেদন খারিজ

বেদান্ত গোষ্ঠীকে ২০০২ সালে হিন্দুস্তান জিঙ্কের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয় তৎকালীন এনডিএ সরকার। বেআইনি দাবি করে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান আইনজীবী এমএল শর্মা। সেই আবেদন শুক্রবার খারিজ করল শীর্ষ আদালত। এ ধরনের ‘তুচ্ছ’ মামলা করার জন্য আবেদনকারীকে ২৫ হাজার টাকা খরচ দিতেও বলা হয়েছে।

সংস্থা বিক্রিতে সায়

ব্রিটেনে শাখা সংস্থা হোয়াইট অ্যান্ড ম্যাকে বেচতে সায় দিলেন ইউনাইটেড স্পিরিটসের শেয়ারহোল্ডাররা। ৪৩ কোটি পাউন্ডে ফিলিপিন্সের এমপেরাদোর তা কিনছে। ৫৯.৫০ কোটি পাউন্ডে ইউনাইটেড স্পিরিটস সেটি কিনেছিল।


দেশের বাজারে এল স্যামসাঙের গ্যালাক্সি ট্যাব এস। সম্প্রতি নয়াদিল্লিতে সেটিরই প্রদর্শনে

অভিনেত্রী কল্কি কোচলিনের সঙ্গে সংস্থার দুই কর্তা এস কে কিম (ডান দিকে) এবং অসীম ওয়ারসি। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement