তিন বছর দর পড়ছে সোনারও

এই নিয়ে টানা তিন বছর ভারতে পড়ার মুখে সোনার দাম। ২০১৫ সালের শুরুতে মুম্বইয়ে ১০ গ্রাম পাকা সোনার দর ছিল ২৬,৭০০ টাকার মতো। এখন দাঁড়িয়েছে প্রায় ২৫,৫০০ টাকা। অর্থাৎ বছর শেষের দিন পাঁচেক আগেও ফারাক হাজার টাকার বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৫ ০২:১২
Share:

এই নিয়ে টানা তিন বছর ভারতে পড়ার মুখে সোনার দাম। ২০১৫ সালের শুরুতে মুম্বইয়ে ১০ গ্রাম পাকা সোনার দর ছিল ২৬,৭০০ টাকার মতো। এখন দাঁড়িয়েছে প্রায় ২৫,৫০০ টাকা। অর্থাৎ বছর শেষের দিন পাঁচেক আগেও ফারাক হাজার টাকার বেশি। কলকাতায় এ দিন দাম ছিল ২৫,৬৩০ টাকা। এ বছর রুপোরও দর পড়েছে প্রায় ৮%।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, ২০১৫-তে ডলারের সাপেক্ষে লাগাতার ওঠা-নামা করেছে টাকার দাম। দীর্ঘ দিন অনিশ্চয়তা চলেছে মার্কিন শীর্ষ ব্যাঙ্কের সুদ বাড়ানো নিয়ে। আর এই দু’য়ের জেরেই বছরভর ওঠা-পড়া করেছে সোনার দর। মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় চাঙ্গা ডলারকে লগ্নির পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছেন অনেকে। ছেড়েছেন সোনা। তার উপর বিশ্বে সোনার অন্যতম বৃহৎ ক্রেতা চিনের অর্থনীতিতে এখন ভাটার টান। তার আমদানি কমাতে জোড়া প্রকল্প চালু করেছে দিল্লিও। বিশেষজ্ঞদের দাবি, ভারতে সোনার দাম পড়ায় ভূমিকা রয়েছে এ সবের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement