নেটে গয়না বিক্রি বাড়াতে প্রয়াস

নেট বাজারে গয়না বিক্রি বাড়ছে। ফলে বাড়ছে অনলাইন দুনিয়ায় এই ব্যবসা সংক্রান্ত তথ্যের প্রয়োজনীয়তা। আর সেই চাহিদা পূরণ করতেই বিশেষ করে ছোট বিক্রেতাদের জন্য চালু হয়েছে এ ধরনের প্রথম পোর্টাল, ‘মাই হিরা ডট কম’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪১
Share:

নেট বাজারে গয়না বিক্রি বাড়ছে। ফলে বাড়ছে অনলাইন দুনিয়ায় এই ব্যবসা সংক্রান্ত তথ্যের প্রয়োজনীয়তা। আর সেই চাহিদা পূরণ করতেই বিশেষ করে ছোট বিক্রেতাদের জন্য চালু হয়েছে এ ধরনের প্রথম পোর্টাল, ‘মাই হিরা ডট কম’।

Advertisement

বর্তমানে ছোটখাটো গয়না বিক্রিও বাড়ছে নেট বাজারে। ব্যবসার সম্ভাবনার টানে ফ্লিপকার্ট, ই-বে, অ্যামাজনের মতো সংস্থার সঙ্গে জোট বাঁধছে গয়না সংস্থাগুলি। কিন্তু বড় গয়না বিক্রেতাদের যে-গুরুত্ব দেয় ই-কমার্স সংস্থাগুলি, সেই কদর ছোটদের ভাগ্যে জোটে না। তাই অনলাইন বাজারের সম্ভাবনা তাদের কাছে অনেকটাই অধরা থেকে যায় বলে দাবি সংশ্লিষ্ট মহলের। এই ঘাটতি মেটাতে ‘মাই হিরা ডট কম’ নামে পোর্টাল তৈরি করেছেন পূজা খন্ডেলওয়াল।

তাঁর দাবি, ছোট সংস্থার পণ্য প্রদর্শনের জন্য পোর্টালটি ব্যবহার করা যাবে। নেট বাজারে গয়না ব্যবসার সব তথ্যও থাকবে এখানে। তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য, এই পোর্টালকে গয়না ব্যবসায়ীদের জন্য গুগ্‌ল-এর সমার্থক করে তোলা।’’ ১০ হাজার ব্যবসায়ী নথিবদ্ধ হয়েছেন বলেও দাবি সংস্থার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement