মার্কিন শেয়ার বাজারে নথিভুক্ত হল ফেরারি। তবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে (এনওয়াইএসই) ইতালীয় গাড়ি সংস্থাটির শেয়ার লেনদেন হবে ‘রেস’ নামে। দাম উপুড় করতে তৈরি থাকলেই যে ফেরারির গাড়ি সঙ্গে-সঙ্গে গ্যারাজে আনা যায়, এমনটা নয়। কারণ, ব্র্যান্ডের কৌলিন্য ধরে রাখতে সাধারণত আগে থেকে ঘোষিত সংখ্যারই গাড়ি বিক্রি করে তারা। ফলে তা হাতে পেতে অনেক ক্ষেত্রে গড়িয়ে যায় বছর। বাজারেও প্রথম দফায় মাত্র ১০% শেয়ার ছেড়েছে সংস্থাটি। সম্প্রতি সেই উপলক্ষে ফেরারির বিখ্যাত লাল রং আর লোগোয় সেজেছিল এনওয়াইএসই। সামনে প্রদর্শনী স্পোর্টস কারেরও।