পাট চাষে ফের সমবায় প্রথার পক্ষে রাজ্য

মজুতদারদের হাত থেকে পাট চাষিদের বাঁচাতে ফের সমবায় প্রথা ফিরিয়ে আনতে চাইছে রাজ্য সরকার। তারা চাইছে বেনফেড, কনফেড বা কৃষি উন্নয়ন সমবায় সমিতিগুলি সরাসরি চাষিদের থেকে ন্যায্য মূল্যে পাট কিনে মিল মালিকদের কাছে বিক্রি করুক। এই ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী মজুতদারদের রমরমা কমবে বলে মনে করছে কৃষি দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০৫:২৩
Share:

মজুতদারদের হাত থেকে পাট চাষিদের বাঁচাতে ফের সমবায় প্রথা ফিরিয়ে আনতে চাইছে রাজ্য সরকার। তারা চাইছে বেনফেড, কনফেড বা কৃষি উন্নয়ন সমবায় সমিতিগুলি সরাসরি চাষিদের থেকে ন্যায্য মূল্যে পাট কিনে মিল মালিকদের কাছে বিক্রি করুক। এই ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী মজুতদারদের রমরমা কমবে বলে মনে করছে কৃষি দফতর।

Advertisement

বুধবার নবান্নে চটকল মালিকদের সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর। ছিলেন আইজেএমএ-র প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া-সহ মিল মালিকদের অনেকেই। পরে পূর্ণেন্দুবাবু জানান, বেআইনি ভাবে পাট মজুত এই শিল্পে অন্যতম রোগ। এর ফলে দুর্বল মিলগুলি প্রতিযোগিতায় টিকতে পারে না। মজুতদাররা চাষিদের থেকে সস্তায় পাট কিনে বেশি দামে মিল মালিকদের কাছে বেচে। যাদের নগদ অর্থের টানাটানি থাকে, তারা কাঁচামাল কিনতে পারে না। মন্ত্রী বলেন, ‘‘এই ব্যবস্থা বদলাতে ফের সমবায় সংস্থাগুলিকে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। মিল মালিকরাও এই প্রস্তাবে আংশিক রাজি।’’

প্রাথমিক সিদ্ধান্ত, প্রস্তাবটি রাজ্যের কাছে অনুমোদনের জন্য পেশ করা হবে। তার আগে মিল মালিক, কৃষি দফতরের আধিকারিক ও সমবায় সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে কমিটি হবে, যারা এ নিয়ে আলোচনা করে একটি রিপোর্ট প্রস্তাব আকারে রাজ্যের কাছে পেশ করবে। কৃষি দফতর সূত্রে খবর, অনেক আগে রাজ্যে প্রায় ৩৯টির মতো সমবায় সংস্থা ছিল। যারা মূলত চাষিদের থেকে পাট কিনে বাজারে বেচত। এখন আর তাদের অস্তিত্ব নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement