ভারতে ফোক্সভাগেনের তৈরি গাড়িতে দূষণ কেলেঙ্কারি খতিয়ে দেখতে আইআইটি -র বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়বে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কমিটি রিপোর্ট দেওয়ার পরেই জার্মান সংস্থাটিকে জরিমানা করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ী। তাঁর দাবি, এক-দু’দিনে কমিটি তৈরি হবে। রিপোর্ট দু’মাসের মধ্যে।