ফের কমলো তেলের দাম

বিশ্ব বাজারে অশোধিত তেল আরও সস্তা হওয়ায় শুক্রবার সারা দেশে ফের কমানো হল পেট্রোল, ডিজেলের দাম। জুলাইয়ে এই নিয়ে টানা তিন বার। ফলে কলকাতার বাজারে লিটার পিছু পেট্রোলের দাম কমে গেল ২.৪২ টাকা (সব কর যোগ করে)। দাঁড়াল ৬৯.১৫ টাকায়। আর ডিজেল লিটারে ৩.০৯ টাকা কমে হল ৪৯.৬৬ টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০০:০১
Share:

বিশ্ব বাজারে অশোধিত তেল আরও সস্তা হওয়ায় শুক্রবার সারা দেশে ফের কমানো হল পেট্রোল, ডিজেলের দাম। জুলাইয়ে এই নিয়ে টানা তিন বার। ফলে কলকাতার বাজারে লিটার পিছু পেট্রোলের দাম কমে গেল ২.৪২ টাকা (সব কর যোগ করে)। দাঁড়াল ৬৯.১৫ টাকায়। আর ডিজেল লিটারে ৩.০৯ টাকা কমে হল ৪৯.৬৬ টাকা। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ৬১৯ টাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement