ফের পতন বাজারে, টাকা পড়ল ৩১ পয়সা

সপ্তাহের প্রথম দিনে আবার পতনের গ্রাসে শেয়ার বাজার। বিক্রির চাপে সোমবার সেনসেক্স ফের নেমে যায় ২৭ হাজারের ঘরে। পাশাপাশি, ডলারে টাকার দাম পড়ল আরও ৩১ পয়সা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ০২:৪২
Share:

সপ্তাহের প্রথম দিনে আবার পতনের গ্রাসে শেয়ার বাজার। বিক্রির চাপে সোমবার সেনসেক্স ফের নেমে যায় ২৭ হাজারের ঘরে। পাশাপাশি, ডলারে টাকার দাম পড়ল আরও ৩১ পয়সা।

Advertisement

এ দিন ১৮৯ পয়েন্ট পড়ে সেনসেক্স নেমে যায় ২৭,৮৭৮.২৭ পয়েন্টে। এর আগে গত দু’দিনের লেনদেনে সেনসেক্স বেড়েছিল ৫৫০.০৫ পয়েন্ট। বাজার পড়ার পিছনে মুনাফার টাকা ঘরে তোলা ছাড়াও অবশ্য আরও কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। সেগুলি হল:

সংসদে আর্থিক সংস্কার সংক্রান্ত কোনও বিল পাশ না-হওয়া

Advertisement

চিনা মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন

বিভিন্ন আর্থিক সংস্থার খারাপ ফলাফল

Advertisement

ভারতের রফতানি এই নিয়ে টানা ৮ মাস ধরে কমা

জুলাইয়ে রফতানি ১০.৩ শতাংশ কমার খবরের প্রভাব এ দিন পড়ে শেয়ার বাজারে। উল্লেখ্য রফতানির ওই হিসাব প্রকাশিত হয়েছিল শুক্রবার বাজারের ঝাঁপ বন্ধ হওয়ার পরে। ইতিমধ্যেই কমতে থাকা রফতানি চিনা মুদ্রার দাম কমার জেরে আরও পড়তে পারে, এই আশঙ্কায় পড়তে থাকে বিভিন্ন রফতানি নির্ভর সংস্থার শেয়ার দর। সেনসেক্সের আওতায় থাকা ৩০টি শেয়ারের মধ্যে ২১টির দামই পড়েছে।

এ দিন বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৫.৩১ টাকা, যা গত দু’বছরে সর্বনিম্ন। আমদানিকারী ও ব্যাঙ্কের তরফে ডলারের চাহিদা বেড়ে যাওয়ার জেরেই বাড়তে থাকে তার দাম। এ দিন সেনসেক্স ফের পড়ে যাওয়াও টাকার পতনের জন্য দায়ী বলে বাজার সূত্রের খবর। প্রসঙ্গত, চিন তার মুদ্রা ইউয়ানের দাম কমানোর পর থেকেই ডলারের চাহিদা বাড়ায় পড়ছে টাকার দামও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement