পেট্রোল-ডিজেলে ফের উৎপাদন শুল্ক বাড়াল কেন্দ্র। এই নিয়ে চলতি মাসে তিন বার। তবে দুই জ্বালানির খুচরো দামে হেরফের হবে না। তবে এর ফলে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার জেরে ভারতে সুবিধাও আপাতত পাচ্ছেন না ক্রেতারা। শনিবার পেট্রোলের উপর উৎপাদন শুল্ক বাড়ানো হল লিটারে ১ টাকা, ডিজেলে ১.৫০ টাকা। এই খাতে বাড়তি ৩২০০ কোটি টাকার রাজস্ব ঘরে আনতে পারবে কেন্দ্র। কেন্দ্রীয় উৎপাদন ও আমদানি শুল্ক পর্ষদ সূত্রে খবর, এই নিয়ে তিন মাসে বাড়তি রাজস্ব দাঁড়াবে ১৭ হাজার কোটি টাকা।