বাজার বাড়াতে বিলাসবহুল ফ্ল্যাট এ বার ছোট মাপে

বিলাসবহুল মানেই ঢাউস বাড়ি নয়। বাড়ির মাপ কিছুটা কমের দিকে রেখে হাতের নাগালে বিলাসিতা এনে দেওয়াই লক্ষ্য। বিলাসবহুল বাড়ির বাজার বাড়াতে এই কৌশল নিল স্থানীয় নির্মাণ গোষ্ঠী ইউনিমার্ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪৯
Share:

বিলাসবহুল মানেই ঢাউস বাড়ি নয়। বাড়ির মাপ কিছুটা কমের দিকে রেখে হাতের নাগালে বিলাসিতা এনে দেওয়াই লক্ষ্য। বিলাসবহুল বাড়ির বাজার বাড়াতে এই কৌশল নিল স্থানীয় নির্মাণ গোষ্ঠী ইউনিমার্ক।

Advertisement

ই এম বাইপাসের ধারে তৈরি হচ্ছে নতুন প্রকল্প ‘ইউনিমার্ক সলিটেয়ার’। দু’একর জমি জুড়ে বিলাসবহুল এই প্রকল্পে ফ্ল্যাটের মাপটাই গোষ্ঠীর বাজি বলে মনে করছে সংশ্লিষ্ট শিল্পমহল। সাধারণত বিলাসবহুল বাড়ি মানেই অন্তত চার কামরার বড় বাড়ি। ইউনিমার্ক গোষ্ঠীর এই প্রকল্প তিন কামরার ফ্ল্যাট থেকে শুরু হচ্ছে। অর্থাৎ তুলনায় কম দাম থেকে শুরু হচ্ছে এই প্রকল্প। সংস্থার প্রধান হর্ষ পাটোডিয়ার দাবি, বিলাসিতার সব উপকরণ রেখেই এই প্রকল্প তৈরি হচ্ছে। তবে পরিস্থিতি ও বাজারের কথা মাথায় রেখেই দাম ধরা হয়েছে বলে তিনি জানান।

এই প্রকল্পের কাছেই তৈরি হচ্ছে বিলাসবহুল দু’টি প্রকল্প — মণি গোষ্ঠীর ‘ভিভারা’ ও ‘ফোরাম প্রজেক্টস’-এর ‘অ্যাটমসফিয়ার’। এই দুই প্রকল্পের তুলনায় ইউনিমার্ক সলিটেয়ারে ফ্ল্যাটের দাম কম বলে সংশ্লিষ্ট মহলের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement