ভারত স্টেজ সিক্স ২০২০ থেকেই

প্রত্যাশা মতোই ভারত স্টেজ ফাইভ-কে সরাসরি পাশ কাটিয়ে, ২০২০ সালের ১ এপ্রিল থেকে দেশে গাড়ির দূষণ সংক্রান্ত মাপকাঠি ভারত স্টেজ সিক্স চালুর কথা জানাল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ীর পৌরোহিত্যে আন্তঃ-মন্ত্রক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়ি দূষণ কমাতে এবং পরিবেশ বাঁচাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ০২:৫৩
Share:

প্রত্যাশা মতোই ভারত স্টেজ ফাইভ-কে সরাসরি পাশ কাটিয়ে, ২০২০ সালের ১ এপ্রিল থেকে দেশে গাড়ির দূষণ সংক্রান্ত মাপকাঠি ভারত স্টেজ সিক্স চালুর কথা জানাল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ীর পৌরোহিত্যে আন্তঃ-মন্ত্রক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়ি দূষণ কমাতে এবং পরিবেশ বাঁচাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারী শিল্পমন্ত্রী অনন্ত গীতে, তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকর প্রমুখ।

Advertisement

কেন্দ্রের স্থির করা লক্ষ্য অনুসারে, ২০১৭-এর ১ এপ্রিলের মধ্যে দেশ জুড়ে ভারত স্টেজ ফোর-এর মাপকাঠি চালু হওয়ার কথা। বর্তমানে নির্দিষ্ট কয়েকটি শহরে তা চালু রয়েছে। গডকড়ী বলেন, নতুন মাপকাঠি মেনে উৎপাদন করতে তেল সংস্থাগুলিকে ৩০ হাজার কোটি টাকা লগ্নির পথে হাঁটতে হবে। পাশাপাশি, গাড়ি সংস্থাগুলিকেও এ ক্ষেত্রে সহায়তা করতে আহ্বান জানান তিনি।

যদিও গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সিয়াম বহু দিন ধরেই এই বিষয়টির তীব্র বিরোধিতা করে আসছে। তাদের দাবি, ভারত স্টেজ ফাইভ-কে পাশ কাটিয়ে যদি সরাসরি ভারত স্টেজ সিক্স-এ নিয়ম বদলানো হয়, সে ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষা বিঘ্নিত হতে পারে। এমনকী সময় নিয়ে উপযুক্ত পরিকাঠামো না-গড়লে এবং পরীক্ষা-নিরীক্ষা না-করলে প্রাণহানিও হতে পারে বলে আশঙ্কা করছে তারা। তবে এ দিন সরকারি বিজ্ঞপ্তি না-দেখে কোনও মন্তব্য করতে চায়নি সিয়াম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement