ম্যাটে অব্যাহতির ইঙ্গিত বিদেশি লগ্নিকারী সংস্থাকে

ন্যূনতম বিকল্প কর (ম্যাট) দেওয়ার প্রশ্নে অবশেষে স্বস্তির মুখ দেখতে চলেছে বিদেশির লগ্নিকারী সংস্থাগুলি। সরকারি সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্র নিযুক্ত এ পি শাহ কমিটি গত ১ এপ্রিলের আগে বসা ওই কর থেকে সংস্থাগুলিকে ছাড় দেওয়ার পক্ষেই সুপারিশ করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০১:৫৯
Share:

ন্যূনতম বিকল্প কর (ম্যাট) দেওয়ার প্রশ্নে অবশেষে স্বস্তির মুখ দেখতে চলেছে বিদেশির লগ্নিকারী সংস্থাগুলি। সরকারি সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্র নিযুক্ত এ পি শাহ কমিটি গত ১ এপ্রিলের আগে বসা ওই কর থেকে সংস্থাগুলিকে ছাড় দেওয়ার পক্ষেই সুপারিশ করেছে। সূত্রটির দাবি, কমিটির এই পরামর্শ মেনে ইতিবাচক পথে বিতর্ক মেটানোর ভাবনা-চিন্তা করছে সরকারও। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির উপর ম্যাট চাপানো উচিত কিনা, তা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে ২৪ জুলাই রিপোর্ট জমা দিয়েছে বিচারপতি এ পি শাহের কমিটি। সূত্রটি জানাচ্ছে, সেখানে বলা হয়েছে, শেয়ার বাজারে লেনদেনকারী ওই সব সংস্থার পুরনো মুনাফায় (মূলধনী লাভ) ২০% কর বসানোর কোনও আইনি যৌক্তিকতাই নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement