কেন্দ্রের মুদ্রা যোজনার আওতায় ছোট মহিলা উদ্যোগীদের ঋণ দিতে প্রকল্প আনল স্টেট ব্যাঙ্ক। এতে ঋণ দেওয়া হবে ৫০ লক্ষ টাকা পর্যন্ত। ১০ লক্ষ পর্যন্ত ঋণে বন্ধক রাখতে হবে না। সুদও কম। প্রকল্পে রাজ্যে পোশাক তৈরি বা বুটিক ব্যবসায় যুক্ত ২০০ জন মহিলার হাতে ঋণ মঞ্জুরের নথি তুলে দেন স্টেট ব্যাঙ্ক চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য।