আগামী ১৭ ডিসেম্বর বাজারে প্রথমবার শেয়ার ছাড়বে নারায়ণ হৃদয়ালয়। সে জন্য প্রতি শেয়ারের দাম ২৪৫ টাকা থেকে ২৫০ টাকা স্থির করেছে স্বাস্থ্য পরিষেবা সংস্থাটি। এর মাধ্যমে ৬০১ কোটি থেকে ৬১৩ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। ছাড়া হবে প্রায় ২.৪৫ কোটি (১৪.০৪%) শেয়ার। এর ফলে প্রোমোটারদের অংশীদারি নামবে ৬৫ শতাংশে।