সাপ-লুডোয় একশো পৌঁছনোর মুখে একটা হিংস্র হাঁ-মুখ থাকে না? মাউন্ট এভারেস্টের একটু নীচে ‘হিলারি স্টেপ’ও তেমনই, কত পর্বতারোহীর যে প্রাণ গেছে সেখানে! হায়দরাবাদের এক পর্বতারোহী শৃঙ্গজয়ের পর নেমে আসার সময় মারা গেলেন, আগেই রক্তবমি হচ্ছিল, শেরপার বারণও শোনেননি। এখন জানা যাচ্ছে মৃতদেহ নামিয়ে আনতে যা খরচ, তা গোটা এভারেস্ট অভিযান-ব্যয়ের দ্বিগুণ! পরিবার সিদ্ধান্ত নিয়েছে, হিমালয়প্রেমী চিরঘুমে শায়িত থাকুন বরফের কোলেই। ‘অর্থ’ সন্ধান নিষ্প্রয়োজন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে