‘প্রিমিয়ার’-এর ঝলমলে রাত। লালের ছোঁয়া ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর তিন নারীর সাজে। এক ফ্রেমে শ্যামৌপ্তি মুডলী, রাইমা সেন এবং পরিচালক নন্দিতা রায়।
‘ফেরা’-র মাধ্যমে প্রথম বার বাংলা ছবিতে অভিনেতা সঞ্জয় মিশ্র। দুধসাদা পাঞ্জাবির সঙ্গে হালকা কাজের বাহারি সালে ছবির বিশেষ প্রদর্শনীর রাতে হাজির বলি-অভিনেতা।
প্রদীপ কুমার নন্দী প্রযোজিত ছবি ‘ফেরা’। প্রযোজককে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন অভিনেতা তথা প্রযোজক দেব। তাঁর আগামী ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র সহ-প্রযোজকের সঙ্গে বিশেষ মুহূর্তে ফ্রেমবন্দি নায়ক।
কালো সিল্কের পাঞ্জাবির সঙ্গে ইঁটরঙা জহর কোট। ছবির বিশেষ প্রদর্শনীর সন্ধ্যায় এমনই পোশাক বেছে নিয়েছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। খোশমেজাজে ফ্রেমবন্দি ‘ফেরা’ ছবির নায়ক।
এক সময়ের অন্যতম আলোচিত অভিনেতা অর্জুন চক্রবর্তী। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবির মাধ্যমে অনেকদিন পরে বড়পর্দায়।দীর্ঘদিনের বন্ধু চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ক্যামেরাবন্দি অভিনেতা।
ছবিমুক্তির বিশেষ রাত। পরিচালক তথা প্রযোজক নন্দিতা রায়কে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা।
ছবিমুক্তির তারকাখচিত সন্ধ্যা। কাঁধে কাঁধ মিলিয়ে, হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অভিনেতা অর্জুন চক্রবর্তী।
‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে এক নর্তকীর চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে। শুটিংয়ের সময় যেমন চাপ নিয়েছেন, বিশেষ প্রদর্শনীতে তেমনই ফুরফুরে মেজাজে ফ্রেমবন্দি অভিনেত্রী।
খোশমেজাজে দুই পরিচালক। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বন্ধুত্ব ধরা পড়ল বিশেষ প্রদর্শনীর রাতে।
ছবিতে যেমন রাজকীয় ‘লুক’-এ দেখা গিয়েছে সাহেব চট্টোপাধ্যায়কে, ছবিমুক্তির সন্ধ্যায় তেমনই রাজকীয় বেশে হাজির হলেন অভিনেতা। সঙ্গে দেখা গেল গল্পের লেখিকা জ়িনিয়া সেনকে।
নায়িকা ও লেখিকার মাঝে আলো হয়ে দাঁড়িয়ে ছবির পরিচালক। রাইমা সেন এবং লেখিকা জ়িনিয়া সেনের মাঝে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ় দিলেন পরিচালক শিবপ্রসাদ।
মোটা গোঁফ, মাথায় টুপি, সঙ্গে সাদা শার্ট আর জিন্স। ‘ফেরা’ ছবির বিশেষ সন্ধ্যায় একেবারে ‘ক্যাজ়ুয়াল লুক’-এ ধরা দিলেন বিক্রম চট্টোপাধ্যায়।
বহু দিন পরে ছবির প্রদর্শনীর সন্ধ্যায় হাসিমুখে ফ্রেমবন্দি পরিচালক সুদেষ্ণা রায়। কপালে বড় টিপ। কালো পাড়ের সাদা শাড়িতে এ দিন সেজেছিলেন তিনি।
তিনি নিজেও এখন প্রযোজক। ‘অভিমান’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তারই ফাঁকে ‘ফেরা’র টিমকে শুভেচ্ছা জানাতে উপস্থিত সৌরভ দাস।
‘ফেরা’র প্রদর্শনীর ঝলমলে রাত। হাজির দেব। প্রিয় নায়ককে হাতের নাগালে পেয়ে একমুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন তাঁর অনুরাগীরা। সঙ্গে সঙ্গে নিজস্বীর আবদার করতে ভুললেন না তাঁরা।
প্রথম বার বড়পর্দায় শ্যামৌপ্তি মুডলী। তাই ছবিমুক্তির রাতে নিজের বিয়ের শাড়িতে সেজেই ধরা দিলেন নায়িকা।
‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবির বিশেষ প্রদর্শনীর রাতে খুনসুটিতে ধরা দিলেন ঐশ্বর্যা সেন এবং সৌম্য মুখোপাধ্যায়। দু’জনের পোশাকে ছিল অন্য রংমিলন্তি। সাদা-কালো পোশাকে যেন জুটি হিট।
‘ফেরা’র প্রিমিয়ারের রাতে একাই ধরা দিলেন রোহন ভট্টাচার্য। অভিনেতাকে দেখে সকলের মনে প্রশ্ন, ‘অঙ্গনা কোথায়’? কালো শার্ট আর জিন্স পরে অন্যরকম দেখাচ্ছিল অভিনেতাকে।