PHD Admission 2025

বাংলা, ইংরেজি-সহ একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ দিচ্ছে রাজ্যের এই বিশ্ববিদ্যালয়

২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এর জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদনপত্র গ্রহণ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪১
Share:

প্রতীকী ছবি।

নিউ টাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে। যোগ্য প্রার্থীদের থেকে অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদনপত্র গ্রহণ করা হবে।

Advertisement

ওই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের যে সমস্ত বিষয়ে পিএইচডি-তে ভর্তি নেওয়া হবে, সেগুলি হল— আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, অর্থনীতি, ইতিহাস, এডুকেশন, ভূগোল, ফিজ়িক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্সেস, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), ইসলামিক থিওলজি এবং ইসলামিক স্টাডিজ়।

পিএইচডি-তে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতক এবং স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের এমফিল ডিগ্রি কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

Advertisement

যোগ্য প্রার্থীদের প্রবেশিকা পরীক্ষা (আলিয়া ইউনিভার্সিটি রিসার্চ এলিজিবিলিটি টেস্ট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। তবে যাঁরা জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনও ফেলোশিপ বা স্কলারশিপ পাচ্ছেন, তাঁদের শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে। পিএইচডি কোর্সের মূল্য হিসেবে ২৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ২১ ফেব্রুয়ারি। এর পরে আবেদনপত্র-সহ সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে। নথি পাঠানোর শেষ দিন আগামী ২৮ ফেব্রুয়ারি। ভর্তির যোগ্যতা-সহ অন্যান্য বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে আগ্রহীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement