Calcutta University PhD

গণিত, বাণিজ্য, মনোবিদ্যায় পিএইচডি-র সুযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু আবেদন প্রক্রিয়া

বিজ়নেস ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি, জ়ুলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হিন্দি-সহ একাধিক বিষয়ে পিএইচডি-তে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৮:১৫
Share:

প্রতীকী ছবি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে পিএইচডি-র সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞান ও কলা বিভাগের একাধিক বিষয়ে উচ্চ স্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।

Advertisement

ইলেকট্রনিক সায়েন্স, এডুকেশন, রসায়ন, কেমিক্যাল টেকনোলজি, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, গণিত, বাণিজ্য, মনোবিদ্যা, অ্যাপ্লায়েড সাইকোলজি, উর্দু, টেক্সটাইল টেকনোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইংরেজি, অ্যাপ্লায়েড ফিজিক্স (ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং), অ্যানথ্রোপোলজি, হিউম্যান রাইটস, বায়োকেমিস্ট্রি, বোটানি, মিউজিয়োলজি, আর্কিয়োলজি, ফিজিয়োলজি, জিয়োগ্রাফি, ইনফরমেশন টেকনোলজি, বায়োফিজিক্স, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স, বিজনেস ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি, জ়ুলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং হিন্দি বিষয়ে পিএইচডি-তে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান।

আবেদনের জন্য স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। ইউজিসি নেট, সেট, গেট অথবা সিএসআইআর নেট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৯ জুন। ওই দিন থেকে আগামী ১৫ দিনের মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement