WBUAFS PG Admission 2026

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করা যাবে কী ভাবে?

মোট ১০৭টি আসন রয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেয়ারি টেকনোলজিতে বিটেক অথবা বিভিএসসি ডিগ্রি থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৯:৪৮
Share:

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস-এর অধীন একাধিক বিষয়ে ভর্তি শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ভেটেরিনারি অ্যানাটমি, ভেটেরিনারি ফিজ়িয়োলজি, ভেটেরিনারি প্যারাসাইটোলজি, ভেটেরিনারি বায়োকেমিস্ট্রি, ভেটেরিনারি প্যাথোলজি, ভেটেরিনারি মাইক্রোবায়োলজি, ভেটেরিনারি সার্জারি অ্যান্ড রেডিয়োলজি, অ্যানিম্যাল রিপ্রোডাকশন, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, ভেটেরিনারি মেডিসিন, ভেটেরিনারি পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিয়োলজি, অ্যানিম্যাল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং, ভেটেরিনারি ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি, অ্যানিম্যাল নিউট্রিশন, লাইভস্টক প্রোডাক্টস টেকনোলজি, লাইভস্টক প্রোডাকশন ম্যানেজমেন্ট, ভেটেরিনারি এক্সটেনশন এডুকেশন, ভেটেরিনারি বায়োটেকনোলজি, পোলট্রি সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। সব মিলিয়ে ১০৭টি আসন রয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেয়ারি টেকনোলজিতে বিটেক অথবা বিভিএসসি ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৫ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। লিখিত পরীক্ষা হবে ২২ জুলাই। মেধাতালিকা প্রকাশিত হবে ২৪ জুলাই। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement