CBSE Cyber Competition

সাইবার সচেতনতার লক্ষ্যে বিশেষ প্রতিযোগিতা সিবিএসই-র, প্রথম পুরস্কার ২ লক্ষ টাকা

প্রতিযোগিতার মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা বিষয়ে সচেতনতা করা। সে জন্য জাতীয় স্তরে, ডিজিটাল কনটেন্ট, পোস্টার, ভিডিয়ো বা প্রেজেন্টেশন তৈরি করতে পারবে পড়ুারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৮:৫৮
Share:

প্রতীকী ছবি।

সাইবার নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক অধীনস্থ ‘ইনফরমেশন সিকিউরিটি এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস’ (আইএসইএ) প্রকল্পের উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘ন্যাশনাল সাইবার অ্যাওয়ারনেস গ্র্যান্ড চ্যালেঞ্জ ২০২৬’।

Advertisement

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য সাইবার সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরি করা। এ জন্য তারা নিজেদের সৃজনশীলতার মাধ্যমে ডিজিটাল কনটেন্ট, পোস্টার, ভিডিও বা প্রেজেন্টেশন তৈরি করতে পারবে। জাতীয় স্তরে তার প্রতিযোগিতা হবে। পাশাপাশি ‘ডিজাইন থিঙ্কিং’ ও সমস্যা সমাধানের দক্ষতাও বৃদ্ধি পাবে।

আবেদনের প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ দিনক্ষণ:

Advertisement

আগ্রহী শিক্ষার্থীদের প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইট (https://www.staysafeonline.in/cgc)-এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সিবিএসই অনুমোদিত সব স্কুলের পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।

ভাবনা জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ই জুলাই, ২০২৬

বাছাই করা ভাবনাগুলি ঘোষণা করা হবে: ৫ই আগস্ট, ২০২৬

চূড়ান্ত ভিডিয়ো জমা দেওয়ার শেষ তারিখ: ৫ই সেপ্টেম্বর, ২০২৬

ফলাফল প্রকাশ: ২৯শে সেপ্টেম্বর, ২০২৬

এই প্রতিযোগিতায় যে সকল পড়ুয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে, তাঁদের পুরস্কার দেওয়া হবে। প্রথম পাবে ২,০০,০০০ টাকা। দ্বিতীয়জন পাবে ১,৫০,০০০ টাকা এবং তৃতীয়জনকে ১,০০,০০০ টাকা দেওয়া হবে। সিবিএসই-র ওয়েবসাইটেই এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement