PhD Admission 2026

বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ, স্নাতকোত্তরদের আবেদন গ্রহণ করবে রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান

স্নাতকোত্তর যোগ্যতা থাকলে বোস ইনস্টিটিউট থেকে এক্সপেরিমেন্টাল ফিজ়িক্স, থিয়োরেটিক্যাল ফিজ়িক্স, বায়োলজি অফ মাইক্রোবস-এর মতো বিভিন্ন বিষয়ে পিএইচডি করা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১২:১৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকোত্তরের পর পিএইচডি-র পরিকল্পনা থাকলে সুযোগ মিলতে পারে বোস ইনস্টিটিউটে। ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পিএইচডি-র জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বোস ইনস্টিটিউট-এর তরফেও আবেদনের শর্তাবলি জানানো হয়েছে। তার আগে জেনে নেওয়া যাক, কোন বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ থাকছে, গবেষণার জন্য কোন বিষয় বেছে নিতে পারবেন পড়ুয়ারা?

Advertisement

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, কেমিক্যাল, বায়োলজিক্যাল এবং ফিজ়িক্যাল সায়েন্সেস শাখার বাছাই করা বিষয় নিয়ে পিএইচডি-র সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে— রসায়ন, ডিজ়িজ় বায়োলজি, এক্সপেরিমেন্টাল ফিজ়িক্স, থিয়োরেটিক্যাল ফিজ়িক্স, বায়োলজি অফ মাইক্রোবস, প্লান্ট সায়েন্স, বায়োইনফরমেটিক্স, কেমিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস।

আগ্রহীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তাঁদের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি কিংবা মেডিক্যাল শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর হওয়া প্রয়োজন। স্নাতকোত্তরের পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। এ ছাড়াও পাশ করতে হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও একটি প্রবেশিকায়। পিএইচডি চলাকালীন পড়ুয়াদের ফেলোশিপ হিসাবে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

অনলাইন মাধ্যমে উল্লিখিত বিষয় নিয়ে পিএইচডি-র জন্য আবেদন জমা দেওয়া যাবে। আবেদনের জন্য ১৯ মে পর্যন্ত পোর্টাল চালু থাকছে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। বাছাই করা প্রার্থীদের নাম ২৬ মে ঘোষণা করা হবে। এর পর ৮ থেকে ১২ জুন পর্যন্ত তাঁদের ইন্টারভিউ চলবে। পিএইচডি-র জন্য মেধাতালিকা প্রকাশিত হবে ২ জুলাই। ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১৫ জুলাই থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement