CBSE class 12 result out

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার ৮৫ শতাংশের বেশি, সাফল্য সবচেয়ে কম প্রয়াগরাজে

সিবিএসই-র দাবি, গত বছরের তুলনায় সামান্য কমেছে পাশের হার। এগিয়ে ছাত্রীরা। চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭,৬৮,৯৬৮।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৩:৫১
Share:

প্রতীকী ছবি।

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৫.২০ শতাংশ।

Advertisement

সিবিএসই-র ওয়েবসাইট-সহ বেশ কয়েকটি জায়গা থেকেই দেখা যাবে ফলাফল।

কী ভাবে দেখবেন ফল?

Advertisement

প্রথমে সিবিএসই-র https://cbseresults.nic.in/

অথবা https://www.cbse.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।

‘হোমপেজ’ থেকে ‘রেজ়াল্ট’ বিভাগে গিয়ে পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ-ইন করতে হবে।

ফলাফল দেখার পাশাপাশি পরবর্তী প্রয়োজনের জন্য সেটি ডাউনলোড করে রাখা যেতে পারে।

এ ছাড়াও দশম শ্রেণির মতো উমঙ্গ অ্যাপ এবং ডিজি লকারের মাধ্যমেও ফল দেখা যেতে পারে।

চলতি বছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল মোট ১৭,৮০,৩৬৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৭,৬৮,৯৬৮ জন পরীক্ষা দিয়েছিল এবং ১৫,০৭,১০৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সিবিএসই ২০২৬-এর দশম এবং দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হয় ১১ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয় ১০ এপ্রিল। শুধু দেশেই নয়, বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ বেশ কয়েকটি দেশেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল। তবে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে শেষের দিকে কয়েকটি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। তাদের বাদ রেখেই ফলপ্রকাশ করল সিবিএসই।

সূত্রের খবর, গত বছর বছর পাশের হার ছিল ৮৭.৯৮ শতাংশ। অর্থাৎ ২০২৫-এর তুলনায় এ বছর ৩.১৯ শতাংশ কমেছে পাশের হার । ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি ৬.৭৩ শতাংশ। সারা দেশে সর্বোচ্চ পাশের হার ৯৫.৬২ শতাংশ, তিরুবনন্তপুরমে। সবচেয়ে কম পাশের হার প্রয়াগরাজে, ৭২.৪৩ শতাংশ।

যদিও বোর্ডের তরফে কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। পড়ুয়াদের শুধু মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে স্কুল থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement