CBSE Revaluation 2026

দ্বাদশ শ্রেণির খাতার প্রতিলিপি আর দেখা যাবে না! সমাজমাধ্যমের বিজ্ঞপ্তি ভুয়ো, জানাল সিবিএসই?

গত ২২ মে-ই সিবিএসই-এর তরফে জানানো হয়েছিল দ্বাদশ শ্রেণির পরীক্ষার খাতার প্রতিলিপি দেখার আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে এরই মাঝে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বিজ্ঞপ্তি। বলা হয়, খাতার প্রতিলিপি দেখার আবেদনের প্রক্রিয়াই নাকি বাতিল করে দিয়েছে সিবিএসই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৭:১৫
Share:

ছবি: সংগৃহীত।

সিবিএসই দ্বাদশের পরীক্ষার খাতা দেখা নিয়ে একের পর এক অভিযোগ, বেশির ভাগই উঠছে সমাজমাধ্যম। ঠিক তখনই সেন্ট্রাল বোর্ড-এর নামে ছড়িয়ে পড়েছে আর একটি বিজ্ঞপ্তি। যা পড়ুয়াদের আরও উদ্বিগ্ন করেছে।

Advertisement

গত ২২ মে-ই সিবিএসই-এর তরফে জানানো হয়েছিল দ্বাদশ শ্রেণির পরীক্ষার খাতার প্রতিলিপি দেখার আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে এরই মাঝে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বিজ্ঞপ্তি। বলা হয় খাতার প্রতিলিপি দেখার জন্য আর আবেদন করা যাবে না। কারণ সে প্রক্রিয়াই নাকি বাতিল করে দিয়েছে সিবিএসই। যদিও বোর্ডের তরফে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো বলেই দাবি করা হয়েছে। বোর্ডের এক্স হ্যান্ডেলে জানানো হয়, ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো। একই সঙ্গে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সতর্ক করা হয়েছে, তাঁরা যেন কোনও তথ্যের সত্যতা যাচাই করে নেন। গুজব ও ভুয়ো খবর থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পড়ুয়া ও অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে, সব সময় সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে নেওয়া উচিত।

২৩ মে ছড়িয়ে পড়া ওই ভুয়ো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, অনলাইন ব্যবস্থায় কিছু যান্ত্রিক ত্রুটির কারণে পুনর্মূল্যায়ন ও উত্তরপত্রের ফটোকপি পাওয়ার প্রক্রিয়া বাতিল করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছিল, পরীক্ষার্থীদের জমা দেওয়া ফি ১৫ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে এবং মূল নম্বরকেই চূড়ান্ত বলে ধরা হবে। ভুয়ো বিজ্ঞপ্তিটিতে পরীক্ষানিয়ন্ত্রক সন্যম ভরদ্বাজ-এর নাম ব্যবহার করা হয়েছিল এবং সেটিকে আসল সিবিএসই সার্কুলারের আদলে তৈরি করা হয়েছিল। তবে বোর্ড স্পষ্ট জানিয়েছে, উত্তরপত্রের ফটোকপি বা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া বাতিলের কোনও ঘোষণা করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement