CBSE Revaluation 2026

৭০ হাজারের বেশি আবেদন জমা পড়ল, সাইবার হানার পর কী তথ্য দিল সিবিএসই?

সুরক্ষার চাদরে মোড়া থাকলেও নতুন পোর্টালেও সাইবার হানা হয়েছিল। অভিযোগ, বোর্ডের এই পোর্টালে করে ‘ডিনায়েল-অফ-সার্ভিস’ হামলা চালানো হয়েছে। মাত্র দু’মিনিটের মধ্যে পোর্টালটিতে প্রায় ১৫ লক্ষ ফেক হিট বা ট্রাফিক পাঠানো হয়েছে বলে দাবি বোর্ডের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৭:৪৭
Share:

সিবিএসই।

সাইবার হানা হলেও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) পুনর্মূল্যায়নের জন্য আবেদনের পোর্টালটি মসৃণ ভাবে চলছে। এমনই দাবি করেছে সিবিএসই। সূত্রের খবর, ৪ জুন পর্যন্ত ৭০,৪৩৩টি আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ভেরিফিকেশনের জন্য আবেদন জমা পড়েছে ৭,৩১৪টি। পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা পড়েছে ৬৩,১১৯টি। অর্থাৎ মোট ৪৩,৯৮০টি আবেদন গ্রহণ করা হয়েছে বলেই সিবিএসই সূত্রে খবর।

Advertisement

সিবিএসই তাদের নিজস্ব এক্স হ্যান্ডলে দাবি করেছিল, সুরক্ষার চাদরে মোড়া থাকলেও নতুন পোর্টালেও সাইবার হানা হয়েছিল। অভিযোগ, বোর্ডের এই পোর্টালে করে ‘ডিনায়েল-অফ-সার্ভিস’ হামলা চালানো হয়েছে। এই আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মাত্র দু’মিনিটের মধ্যে পোর্টালটিতে প্রায় ১৫ লক্ষ ফেক হিট বা ট্রাফিক পাঠানো হয়েছে বলে দাবি বোর্ডের। সিস্টেমের ভেতরে থাকা ফাইলগুলিতে অননুমোদিতভাবে ঢোকার জন্য এক লক্ষেরও বেশি বার চেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ।

এর পরই আইআইটি কানপুর এবং আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞেরা সিবিএসই-র ওই পোর্টালটির পরিকাঠামো পর্যবেক্ষণ শুরু করছিলেন। কী ভাবে ওই পোর্টালটি ‘হ্যাক’ করা হয়েছিল সেটি খুঁজে বের করার চেষ্টা করছিলেন। তাতেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। আইআইটি প্যানেল জানিয়েছে, একাধিক এআই মডেল এবং টুল ব্যবহার করে প্রথমে পোর্টালটির নিরাপত্তার গলদ খুঁজে বার করা হয়েছে। তার পরে পোর্টালে প্রবেশ করে তা সাময়িক ভাবে অকেজো করে তোলা হয়েছে। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম সিবিএসই-র এই পোর্টালের অডিট প্রক্রিয়া শুরু করতে চলেছে।

Advertisement

বিষয়টি সাধারণ সাইবার হানার মতো ঘটনা না হওয়ায় আলাদা করে এথিক্যাল হ্যাকারদের সাহায্যও নিচ্ছে কেন্দ্র। এই সবের মাঝেই বোর্ডের তরফে জানানো হল আবেদন প্রক্রিয়ার তথ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement