CBSE Revaluation 2026

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়, আবেদনমূল্য জমা নিয়ে নিয়ম জানাল সিবিএসই

সুরক্ষিত লেনদেনের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক-এর পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ থাকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৩:৫১
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সাইবার হানার জেরে বিপর্যস্ত হয়েছিল পোর্টাল। আবেদন প্রক্রিয়াও পিছিয়ে গিয়েছিল কয়েক ঘণ্টা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) পুনর্মূল্যায়নের পোর্টালে আবেদন প্রক্রিয়া ঘিরে একাধিক সমস্যা হয়ে চলেছে। যদিও প্রতিটি সমস্যার সমাধান করা হয়েছে বলেই এক্স হ্যান্ডল মারফত লাগাতার বিবৃতি জারি করা হচ্ছে বোর্ডের তরফে। এ বার আবেদনমূল্য কী ভাবে জমা দিতে হবে, তার বিশদ তথ্য প্রকাশ করেছে সিবিএসই।

Advertisement

এক্স হ্যান্ডল মারফত বোর্ড জানিয়েছে, আবেদনমূল্য জমা দেওয়ার জন্য পড়ুয়ারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়াও নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই-এর সাহায্য নিতে পারবেন। সুরক্ষিত লেনদেনের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক-এর পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ থাকছে। তবে, টাকা জমা দেওয়ার জন্য উল্লিখিত ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়।

এর আগে উত্তরপত্রের প্রতিলিপি দেখতে চেয়ে আবেদনমূল্য জমা দেওয়া নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল পড়ুয়াদের। সে সময় পোর্টালে এক টাকা থেকে শুরু ৬৭ হাজার টাকা পর্যন্ত ফি হিসাবে দেখা গিয়েছিল। পোর্টালে সমস্যা হয়েছিল, তার দায় স্বীকার করেছিলেন খোদ কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Advertisement

তিনি এ-ও আশ্বাস দেন, সিবিএসই-র অনলাইন পোর্টাল এবং টাকা লেনদেনের পরিকাঠামোকে সঠিক ভাবে প্রযুক্তি নির্ভর করে তোলা হচ্ছে, যাতে অনেক পড়ুয়া টাকা একসঙ্গে টাকা জমা দিলেও সমস্যা না হয়। সম্পূর্ণ নিরাপদে লেনদেন করার জন্য তাই একাধিক পেমেন্ট গেটওয়ে-এর বিকল্প রাখা হয়েছে। বোর্ড সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার পড়ুয়ার আবেদনের প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement