PhD Admission 2026

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিষয়ে পিএইচডি-র সুযোগ, আগ্রহীরা কী ভাবে আবেদন করবেন?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতার সল্টলেকের ক্যাম্পাসে পিএইচডি করানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১১:৪৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতায় পিএইচডি-র সুযোগ। প্রতিষ্ঠানের অধীনে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট শাখার বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। আসন সংখ্যা ১২২।

Advertisement

এনআইটিটিটিআর, কলকাতা থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোয়ালিটি অ্যান্ড ট্রিটমেন্ট, জিয়োটেকনিক্যাল অ্যান্ড জিয়োএনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করার সুযোগ থাকছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে মেশিন লার্নিং, কম্পিউটেশনাল জিয়োমেট্রি, কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে পুনর্নবিকরণযোগ্য শক্তি উৎপাদন, ইলেকট্রিক ভেহিকল, স্মার্ট ফার্মিং, মাইক্রো ইলেকট্রনিক্স, অ্যাডভান্সড পাওয়ার কনভার্টার টোপোলজি নিয়ে পিএইচডি করতে পারবেন।

এ ছাড়াও টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট শাখার অধীনে টেকনিক্যাল এডুকেশন, কোয়ালিটি ম্যানেজমেন্ট, ভিএলএসআই ডিজ়াইন অ্যান্ড ন্যানোডিভাইস মডেলিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এডুকেশন, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং বেসড এডুকেশন— বিষয়ে পিএইচডি করা যাবে।

Advertisement

ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার অধীনস্থ যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যাঁরা কলা, বিজ্ঞান কিংবা ম্যানেজমেন্ট শাখার অধীনে স্নাতকোত্তর হয়েছেন, তাঁরাও ভর্তি হতে পারবেন। তবে, স্নাতকোত্তর স্তরে প্রার্থীদের ৬৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেতে হবে।

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের মেধা যাচাই করা হবে। অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এ জন্য আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আগ্রহীদের ২৫ মে-র মধ্যে আবেদন জানাতে হবে। লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের ১০ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এনআইটিটিটিআর, কলকাতার সল্টলেক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement