PG Admission 2026

ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস নিয়ে স্নাতকোত্তরে পড়ার সুযোগ, কারা আবেদন করবেন?

যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এ (আইএসিএস) বিজ্ঞান শাখার বাছাই করা বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১১:৩৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ। যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এ (আইএসিএস) ওই বিষয়টি পড়ানো হবে। মাস্টার অফ সায়েন্স (এমএস) ডিগ্রির অধীনে বিষয়টি পড়তে পারবেন আগ্রহীরা।

Advertisement

এ জন্য প্রার্থীদের গণিত কিংবা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও তাঁদের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে।

এ ছাড়াও প্রতিষ্ঠানের তরফে অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস, বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, মেটিরিয়ালস সায়েন্সেস, এবং ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়েও স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। উল্লিখিত বিষয় নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের গণিত, রসায়ন, জীববিদ্যা, পদার্থবিদ্যার মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক হতে হবে। এ ক্ষেত্রেও গেট বা জ্যাম-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় পাশ করার জরুরি।

Advertisement

ভর্তি হওয়ার পর প্রথম দু’বছরের জন্য পড়ুয়াদের প্রতি মাসে ১২,০০০ টাকা স্কলারশিপ হিসাবে দেওয়া হবে। স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পূর্ণ হওয়ার পর তাঁরা সরাসরি প্রতিষ্ঠান থেকেই পিএইচডি করার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের তরফে পড়ুয়াদের ক্লাসরুমের পঠনপাঠনের পাশাপাশি, হাতেকলমে গবেষণামূলক কাজের প্রশিক্ষণও দেওয়া হবে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য ১,২০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন গ্রহণের প্রক্রিয়া ১৭ মার্চ থেকে শুরু হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত পোর্টাল চালু থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement