NBEMS Fake Website

একই নামে এনবিইএমএস-এর দু’টি ওয়েবসাইট! বিভ্রান্তি রুখতে বিশেষ বিবৃতি নিয়ামক সংস্থার

এর আগে মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির দিনক্ষণ ঘোষণা নিয়ে একাধিক ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়েছিল। তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১২:৫১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চিকিৎসাবিদ্যার পঠনপাঠন, প্রবেশিকার যাবতীয় নিয়ম এবং তথ্য জানায় ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। নিয়ামক সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে তা অনলাইন মাধ্যম থেকে জেনে নিতে পারেন পড়ুয়ারা। অভিযোগ, নিয়ামক সংস্থার মতোই একই নামে আরও একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। সেই ওয়েবসাইট-এর নাম এবং ঠিকানা প্রকাশ করে পড়ুয়াদের সতর্ক করতে বিশেষ বিবৃতি জারি করেছে নিয়ামক সংস্থা।

Advertisement

নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটটি বোর্ডের অনুমোদন ছাড়াই চালানো হচ্ছে। ওই ওয়েবসাইট-এর কোনও তথ্য বৈধ্য নয়। পড়ুয়া, অভিভাবক এবং চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীরা যাতে ওই ওয়েবসাইট-এ দেওয়া তথ্যের উপর যাতে নির্ভর না করে, সেই সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে নিয়ামক সংস্থা।

এনবিইএমএস আরও জানিয়েছেন, পড়ুয়া, অভিভাবক এবং চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত আধিকারিক, কর্মীরা যেন কোনও ব্যক্তিগত তথ্য অর্থাৎ মোবাইল, ই-মেল আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, সরকারি পরিচয়পত্রের নথি ওই ওয়েবসাইট-এ জমা না দেন। একই নামের দু’টি ওয়েবসাইট থাকায় বিভ্রান্তি রুখতে ভুয়ো পেজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। কে বা কারা ওই ওয়েবসাইট তৈরি করেছে, তার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement