CIPET Admission Test 2026

প্লাস্টিক প্রসেসিং নিয়ে পড়াশোনা করে চান? মাধ্যমিকের পরেই পেতে পারেন সুযোগ, পাশ করতে হবে প্রবেশিকায়

সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র তরফে প্লাস্টিক টেকনোলজি, প্রসেসিং, মোল্ড টেকনোলজি-সহ একাধিক বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৩
Share:

ছবি: সংগৃহীত।

জীবনশৈলীর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে প্লাস্টিক। সেই প্লাস্টিক তৈরি বা তার প্রসেসিং কী ভাবে করা হয়, তা শেখার সুযোগ রয়েছে এই দেশেই। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (সিপেট) এই বিষয়গুলি নিয়ে পড়াশোনার সুযোগ দেয় দশম উত্তীর্ণদের।

Advertisement

মেটিরিয়াল এবং পলিমার সায়েন্স সংক্রান্ত গবেষণা, বিভিন্ন সামগ্রী তৈরির জন্য প্লাস্টিক উৎপাদন করা হয়ে থাকে। প্যাকেজিং-এর কাজেও ওই সামগ্রীর প্রয়োজন। তাই এই সমস্ত ক্ষেত্রে কাজ করতে আগ্রহীদের প্লাস্টিক তৈরির কৌশল, তা প্রসেসিং এবং টেস্টিং-এর খুঁটিনাটি শেখাবে উল্লিখিত প্রতিষ্ঠান।

সিপেট-এর তরফে প্লাস্টিক টেকনোলজি, প্রসেসিং অ্যান্ড টেস্টিং, মোল্ড টেকনোলজি নিয়ে ডিপ্লোমা করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য তাঁদের সিপেট জেইই পরীক্ষাটি দিতে হবে। ওই পরীক্ষা ৭ জুন হতে চলেছে।

Advertisement

দশম উত্তীর্ণদের পাশাপাশি, যাঁরা বিজ্ঞান কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার বিষয়গুলিতে স্নাতক কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন— তাঁরাও এই প্রবেশিকা দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ দেওয়া হবে।

আগ্রহীদের ২৮ মে-এর মধ্যে অনলাইনে প্রবেশিকার জন্য আবেদনপত্র জমা দিতে হবে। অ্যাডমিট কার্ড ৩ জুন থেকে সংগ্রহ করে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement