PG Admission 2026

হেলথ কমিউনিকেশন-সহ আরও দু’টি নতুন বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, কুয়েট পিজি উত্তীর্ণেরা ভর্তি হবেন কী ভাবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি) থেকে হেলথ কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন গর্ভনেন্স, কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৫:১৬
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

তিনটি নতুন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি)। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকে হেলথ কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন গর্ভনেন্স, কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।

Advertisement

উল্লিখিত বিষয়গুলি ছাড়াও মিডিয়া বিজ়নেস স্টাডিজ়, নিউ মিডিয়া কমিউনিকেশন, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ পাবেন পড়ুয়ারা।

এ ক্ষেত্রে তাঁদের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট (কুয়েট পিজি) পাশ করতে হবে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ মিলবে।

Advertisement

এ ছাড়াও সংশ্লিষ্ট কোর্সে প্রতিরক্ষা বিভাগ, সরকারি সংস্থায় অন্তত ১০ বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে— এমন প্রার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে, উভয় ক্ষেত্রেই স্নাতকের পরীক্ষায় তাঁদের অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

এ ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৭ জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement