Fitness Trainer

চাহিদা বাড়ছে ফিটনেস প্রশিক্ষকের! মিলতে পারে সরকারি পদে নিয়োগ, কী ভাবে পাওয়া যাবে সুযোগ?

সুঠাম শরীর ধরে রাখতে নিয়মমাফিক খাওয়াদাওয়া বা শরীরচর্চার প্রয়োজন হয়। যাঁরা এ বিষয়ের প্রশিক্ষণ দেন, তাঁদের ফিটনেস ট্রেনার বলা হয়। কাজের বাজারে ক্রমশ বাড়ছে এই ফিটনেস ট্রেনারদের চাহিদা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৯:০৩
Share:

ফিটনেস প্রশিক্ষক হওয়ার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।

বয়স পেরিয়েছে ষাটের গণ্ডি। অথচ, চেহারা দেখে বোঝার উপায় নেই। শাহরুখ, সলমন, আমির থেকে অক্ষয় কুমার— বলিউড তারকাদের শরীরী সৌষ্ঠব তাক লাগিয়ে দেয় আমজনতার। মাস কয়েক আগে প্রায় ৯০ বছরে প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। শেষের কয়েক বছর তিনি অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। তাঁর সাঁতার কাটার মুহূর্ত সমাজমাধ্যমে ফাঁস করেছিলেন ছেলে সানি দেওল। আবার ৮৭ বছরের লাস্যময়ী হেলেন নিজেই তাঁর শরীরচর্চার ভিডিয়ো ভাগ করে নেন ইনস্টাগ্রামে। সঙ্গী তাঁর তম্বী প্রশিক্ষক।

Advertisement

সুঠাম শরীর ধরে রাখতে নিয়মমাফিক খাওয়াদাওয়া বা শরীরচর্চার প্রয়োজন হয়। যাঁরা এ বিষয়ের প্রশিক্ষণ দেন, তাঁদের ফিটনেস ট্রেনার বলা হয়। কাজের বাজারে ক্রমশ বাড়ছে এই ফিটনেস ট্রেনারদের চাহিদা।

এমনকি সরকারি চাকরিও পাওয়া যায় এই পদে। কিন্তু কী উপায় নিযুক্ত হওয়া যায়? পড়াশোনাই বা কী করতে হয়? এই প্রতিবেদনে রইল তারই সুলুকসন্ধান।

Advertisement

এই পেশায় নিযুক্ত হওয়ার জন্য বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলে পরবর্তী পড়াশনার ক্ষেত্রে সুবিধা হয়। বেশ কয়েকটি কোর্স রয়েছে এই পেশার জন্য—

ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স।

ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন।

ডিপ্লোমা ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স।

ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি।

সব ক’টি বিষয়েই স্বল্প মেয়াদি ডিপ্লোমা কোর্স করা যায়। এ ছাড়াও, সংশ্লিষ্ট বিষয়গুলির উপর স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ডিগ্রি কোর্স করারও সুযোগ রয়েছে। তবে ফিটনেস কোচিং সার্টিফিকেট কোর্স করতেই হয় এই পেশার জন্য। সরকারি ক্ষেত্রে চাকরির জন্য এই যোগ্যতা প্রয়োজন হয়।

কী পড়তে হয়?

সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সে মূলত প্রশিক্ষণ দেওয়া হয় শারীরিক গড়ন অনুযায়ী কার কেমন প্রশিক্ষণ প্রয়োজন, তার উপর।

কোর্স সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ চলে। প্রথম দিকে অভিজ্ঞ কোনও কোচের অধীনে ইন্টার্নশিপ বা ট্রেনার হিসেবে কাজ শুরু করতে হয়।

পেশাগত সুযোগ

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-সহ সরকারি নানা সংস্থায় ফিটনেস ট্রেনারের চাহিদা রয়েছে। তবে, বেসরকারি সংস্থাতেও এই পেশায় চাকরির সুযোগ আছে। স্বাধীন ভাবে ফিটনেস ট্রেনার হিসাবেও কাজ শুরু করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement