Primary Special Educator Recruitment

প্রাথমিকে বিশেষ ভাবে সক্ষমদের জন্য শিক্ষক নিয়োগ, টেট-এর দিন ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

বিশেষ ভাবে সক্ষমদের জন্য স্পেশ্যাল এডুকেটর নিয়োগে পরীক্ষা গ্রহণ করতে চলেছে পর্ষদ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩,১৩১। পরীক্ষা হবে দুপুর বারোটা থেকে আড়াইটে পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০
Share:

প্রতীকী চিত্র।

প্রাথমিকে বিশেষ ভাবে সক্ষমদের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এ জন্য টেট-এর দিন ঘোষণা করা হল। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২২শে ফেব্রুয়ারি রবিবার বিশেষ ভাবে সক্ষমদের জন্য স্পেশ্যাল এডুকেটর নিয়োগে পরীক্ষা গ্রহণ করতে চলেছে পর্ষদ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩,১৩১। পরীক্ষা হবে দুপুর বারোটা থেকে আড়াইটে পর্যন্ত।

Advertisement

২০২৫ সালের ১৫ই সেপ্টেম্বর ২,৩০৮টি শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। প্রাথমিকের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাঁদের আরসিআই অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএলএড স্পেশাল কোর্স করা বাধ্যতামূলক। এঁদের পড়ানোর জন্য ছ’মাসের প্রশিক্ষণ থাকতে হবে। ১ জানুয়ারির মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে ওবিসিদের জন্য রাজ্যের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আবেদনকারীকে প্রথমে টেট দিতে হবে। পরীক্ষার পূর্ণ নম্বর ৮০। ইন্টারভিউতে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের পড়ানোর দক্ষতা যাচাই করা হবে। পড়ানোর দক্ষতা এবং ইন্টারভিউ মিলিয়ে থাকছে ২০ নম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement