Jadavpur University

‘এক্সেলেন্স’ না ‘এমিনেন্স’! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য ঘোষিত ১২০০ কোটি টাকা আসবে কোন তকমায়?

২০১৮-এ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ইনস্টিটিউট অব এমিনেন্স’ তকমা লাভের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে আবেদন করতে বলে। সেই মতো আবেদন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। আবেদন করে বিভিন্ন আইআইটি। ওই আবেদনের ভিত্তিতে একটি কমিটি গঠন করে ইউজিসি। তাঁরা বিচার-বিবেচনা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করে বলে খবর। সে ক্ষেত্রে ওই তকমা পাওয়া গেলে ১ হাজার কোটি টাকা পেত বিশ্ববিদ্যালয়

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৯:২২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘ইনস্টিটিউট অফ এক্সেলেন্স’ হিসেবে গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ১২০০ কোটি টাকা দেওয়া হবে জানাল রাজ্য সরকার। সোমবার বাজেট অধিবেশনে এ কথা জানান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পরিকাঠামোর উন্নয়ন-সহ একাধিক দাবিতে শিক্ষকেরা বার বার সরব হয়েছিলেন। নতুন সরকারের প্রথম বাজেটেই জানানো হয়, আগামী ৫ বছরে ধাপে ধাপে কেন্দ্র দেবে ১ হাজার কোটি এবং রাজ্য দেবে ২০০ কোটি। সামগ্রিক ভাবে ১২০০ কোটি পাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Advertisement

কিন্তু এই ঘোষণার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে তৈরি হয়েছে ধন্দ। ২০১৮ সালের ‘ইনস্টিটিউট অব এমিনেন্স’-এর কী হবে সেটা নিয়েই প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০১৮-এ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ইনস্টিটিউট অব এমিনেন্স’ তকমা লাভের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে আবেদন করতে বলে। সেই মতো আবেদন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। আবেদন করে বিভিন্ন আইআইটি। ওই আবেদনের ভিত্তিতে একটি কমিটি গঠন করে ইউজিসি। তাঁরা বিচার-বিবেচনা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করে বলে খবর। সে ক্ষেত্রে ওই তকমা পাওয়া গেলে ১ হাজার কোটি টাকা পেত বিশ্ববিদ্যালয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের দাবি, ওই ১ হাজার কোটি টাকার মধ্যে ২৫০ কোটি টাকা রাজ্যকে দিতে বলেছিল কেন্দ্র। অভিযোগ, রাজ্য সরকার এতে রাজি না হওয়ায় ১ হাজার কোটির এক টাকাও পায়নি বিশ্ববিদ্যালয়, জোটেনি ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’-এর তকমাও।

গত মে মাসে রাজ্যে ক্ষমতা বদলের পর বিশ্ববিদ্যালয়ের তরফে ফের রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়, যাতে ওই ২৫০ কোটি টাকা দেওয়ার জন্য। ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পেতে চায় বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে সোমবার বাজেট ঘোষণার পর পুস্তিকায় যে ভাবে ‘ইনস্টিটিউট অব এমিনেন্স’ এর বদলে ‘ইনস্টিটিউট অব এক্সলেন্স’ গড়ে তোলার কথা বলা হয়েছে সেখানে ধন্দ তৈরি হয়েছে।

শিক্ষকদের প্রশ্ন তাহলে কি ২০১৮ সালের তকমা পাবে না বিশ্ববিদ্যালয়? তার বদলে এ দিনের এই ১২০০ কোটি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটার সভাপতি পার্থপ্রতিম রায় জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণায় উৎকর্ষের জন্য ২০১৮ সালে ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’-এর জন্য মনোনীত হয়েছিল। তখন রাজ্য সরকার ২৫০ কোটি টাকা দিতে চায়নি। এখন রাজ্য সরকার ওই টাকা দিলে আশা করি কেন্দ্র ওই তকমা ও অর্থ দু’টোই দেবে। ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’ বা ‘ইনস্টিটিউট অফ এক্সলেন্স’ যে নামেই হোক।’’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, বাজেটের নথি বা কোনও নির্দেশ হাতে না পেয়ে এ বিষয়ে কিছু বলা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement