Shraddha Kapoor

আলিয়া, অনন্যার পথেই হাঁটলেন শ্রদ্ধা, ‘স্ত্রী ২’-এর বিপুল সাফল্যের পরে কী সিদ্ধান্ত নিলেন নায়িকা?

বলিউড তারকারা একটু পসার জমলেই মা-বাবার বাড়ি ছেড়ে আলাদা আস্তানা খুঁজে নেন। সেই পথেরই পথিক হলেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২০:৪৭
Share:

আলিয়া, অনন্যার পথেই শ্রদ্ধা। ছবি: সংগৃহীত।

সন্তানেরা প্রাপ্তবয়স্ক হলেই মা-বাবার বাড়ি ছেড়ে নিজেদের আস্তানা গুছিয়ে নেন। এই চল রয়েছে পশ্চিমী দেশগুলিতে। ভারতে এখনও সেই চল যে খুব বহুল মাত্রায় শুরু হয়েছে, তেমন নয়। তবে বলিউড তারকারা একটু পসার জমলেই মা-বাবার বাড়ি ছেড়ে আলাদা আস্তানা খুঁজে নেন।

Advertisement

যদিও এক সাক্ষাৎকারে অভিনেতা বরুণ ধবন জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত পরিসরের জন্য মা-বাবার থেকে আলাদা থাকায় বিশ্বাসী নন।আলিয়া ভট্ট থেকে অনন্যা পাণ্ডে— প্রত্যেকেই অভিনয় জগতে পা দেওয়ার পরে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করেন। তাঁদের নতুন বাড়ির ঝলকও দেখা গিয়েছে অনেক সময় সমাজমাধ্যমে।

এ বার আলিয়া, অনন্যাদের পথেই হাঁটলেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর। এত দিন মা-বাবা, দাদার সঙ্গে একই বাড়িতে থাকতেন তিনি। এ বার জুহুর কাছে একটি আবাসনে বাড়ি ভাড়া নিয়েছেন অভিনেত্রী। সেই বাড়িতেই কিছু দিন আগে ভাড়া থাকতেন হৃতিক রোশন। সেই সময় এই ফ্ল্যাটটি নিজের মতো সাজিয়েছিলেন নায়ক। এ বার শ্রদ্ধা ওই বাড়িতে থাকবেন।শ্রদ্ধার নতুন প্রতিবেশীরা হলেন অক্ষয় কুমার, সাজিয়া নাদিয়াদওয়ালা। ইতিমধ্যেই নিজের মতো বাড়ি সাজিয়ে নিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আগে হৃতিক এই বাড়িতে নিজের মতো জিমের ঘর তৈরি করেছিলেন। সেই সব কিছুই বদলে দিয়েছেন শ্রদ্ধা। তবে এত দিন নায়িকা জানিয়েছিলেন, তিনি পরিবারের সঙ্গেই থাকতে চান। এই বাড়িতে মূলত একাই থাকেন শ্রদ্ধা। তাঁর মা মাঝে মাঝে এসে থাকেন মেয়ের সঙ্গে।প্রসঙ্গত, আর্থিক ভাবে স্বাবলম্বী হলেই মা-বাবার থেকে আলাদা থাকার চল আবার বলিপাড়ার একাংশের পছন্দ নয়।

এক বার এক সাক্ষাৎকারে ঐশ্বর্যা রাই বচ্চনকে তির্যক ভাবে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কি এখনও মা-বাবার সঙ্গে একই বাড়িতে থাকেন? সেই সময় স্পষ্ট ভাষায় নায়িকা উত্তর দিয়েছিলেন, “হ্যাঁ, মা-বাবার সঙ্গে দেখা করতে আমাদের আলাদা করে সময় নিতে হয় না।” তাতেই চুপ হয়ে যান বাকিরা। প্রসঙ্গত, ‘স্ত্রী ২’ ছবির সাফল্যের পরেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রদ্ধা। শোনা যাচ্ছে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement