Hyderabad University Recruitment 2025

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ, কোন পদে হবে নিয়োগ?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রিতে স্নাতক/ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬
Share:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

প্রতিষ্ঠানের কেমিস্ট্রি বিভাগে এক জন জুনিয়র রিসার্চ ফেলো/ প্রজেক্ট অ্যাসোসিয়েট নেওয়া হবে। জেআরএফ পদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৩১ হাজার টাকা করে ফেলোশিপ পাবেন। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিযুক্ত হলে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রিতে স্নাতক/ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ইমেল করতে হবে। ১৬ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement