Executive MTech Admission

এগ্‌জ়িকিউটিভ এমটেক-এ ভর্তির আবেদন মেয়াদ বৃদ্ধি! আইআইআইটি কল্যাণীর নয়া বিজ্ঞপ্তি

এগ্‌জ়িকিউটিভ এমটেক কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান। আইআইআইটি কল্যাণীর কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম সেলের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম মেধা) অ্যান্ড ডেটা সায়েন্স বিষয়ে পড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২১:১২
Share:

প্রতীকী ছবি।

কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি) দিচ্ছে কর্মরতদের জন্য ডিগ্রি অর্জনের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

এগ্‌জ়িকিউটিভ এমটেক কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান। আইআইআইটি কল্যাণীর কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম সেলের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম মেধা) অ্যান্ড ডেটা সায়েন্স বিষয়ে পড়ানো হবে। আসন সংখ্যা ৩০টি। প্রতি সপ্তাহান্তে ক্লাস করানো হবে। অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রতিষ্ঠানের শিক্ষকেরা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞেরা কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স-এর মতো একাধিক বিষয়ের খুঁটিনাটি পড়াবেন। আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক হতে হবে। চাকরির অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে। বর্ধিত সময় অনুযায়ী আবেদনের শেষ দিন ৪ জুলাই। এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement