সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থানুকূল্যে চালিত গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে সিকিম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। ‘ডিপার্টমেন্ট অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ় অ্যান্ড ম্যানেজমেন্ট’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি মাসে সাম্মানিক মিলবে ৩৭ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুলাই। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।