DIC Recruitment 2026

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ প্রজেক্ট ম্যানেজার নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?

প্রথমে এই পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৯:৫১
Share:

প্রতীকী ছবি।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ (ডিআইসি) চাকরির সুযোগ। এই মর্মে ডিআইসি-র ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।

Advertisement

প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করা হবে। প্রথমে এই পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক হতে হবে। এমবিএ ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। ১০ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিফেকেশন’ এবং ‘ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে যেতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৪ জুলাই পর্যন্ত। নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিআইসি-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement