দুধ-ওট্‌স খেয়ে অরুচি? পরিজের মতো ঘন খাবার আর কী হতে পারে, তালিকায় রাখবেন কোনটি

রোজ রাতভর ভিজিয়ে রেখে ওট্‌স খাচ্ছেন? জলখাবারে থাকুক পুরনো দিনের স্বাস্থ্যকর খাবার। নরম কী রাখা যায় তালিকায়।

Advertisement
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২০:৪৯
Share:

রাতভর দইয়ে ভেজানো ওট্‌স সকালবেলা রকমারি বাদাম, ড্রাই ফ্রুট দিয়ে খেয়ে ফেলা বেশ সহজ। নরম খাবারটি চট করে খাওয়াও যায়, স্বাস্থ্যকরও। তবে প্রতিদিনের রুটিনে ওট্‌স থাকলে, একসময় সে খাবার মুখে রুচবে না, খুব স্বাভাবিক। প্রাতরাশে পুষ্টির ঘাটতি পূরণে ফিরতে পারেন ভারতীয় প্রথাগত খাবারে। ঘন-নরম কোন খাবার রাখতে পারেন দিনের শুরুতে?

Advertisement

রাগি পরিজ়: দক্ষিণ ভারতে রাগি কাঞ্জি খাওয়ার চল আছে। এতে আয়রন, ক্যালশিয়াম, প্রোটিন-সহ বেশ কিছু খনিজ রয়েছে, যা শুধু ওজন নয় রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রাগিতে ফাইবারের পরিমাণও অনেকটাই বেশি। ফলে প্রাতরাশের জন্য রাগি স্বাস্থ্যকর। রাগির আটা জলে গুলে নিন। একটি পাত্রে জল গরম করুন। জল গরম হলে গুলে রাখা রাগি ঢেলে ক্রমাগত নাড়তে থাকুন। যোগ করুন স্বাদমতো নুন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচালঙ্কা কুচি দিয়ে খেতে পারেন রাগি পরিজ।

ছাতু গোলা: ছাতুর শরবত অনেকেই খান গরমে। তবে শরবতে জলের ঘাটতি পূরণ হলেও, পেট সব সময় ভরে না। বদলে খান ছাতু গোলা বা মাখা। ছাতু জল দিয়ে গুলে নিন। যেন থকথকে হয়। তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, সৈন্ধব লবণ, পাতিলেবুর রস মিশিয়ে নিন। ছাতু প্রোটিনে ভরপুর। পাতিলেবুর রসে থাকে ভিটামিন সি। পেট ভর্তি থাকে এই খাবারে।

Advertisement

ডালিয়ার খিচুড়ি: ওট্‌স নিয়ে যখন এত মাতামাতি ছিল না, তখনও প্রাতরাশে স্বাস্থ্যকর খাবার খাওয়া হত। সেই তালিকায় রাখা যায় ডালিয়ার খিচুড়ি। ফাইবারে পূর্ণ ডালিয়া। ডালের মিশেল থাকায় যুক্ত হয় প্রোটিন। বিভিন্ন সব্জি দিয়ে রান্না করা খিচুড়িতে জুড়ে যায় ভিটামিন এবং খনিজ। একটু ঘি ছড়িয়ে খেলে যোগ হয় স্বাস্থ্যকর ফ্যাট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement