UG Admission 2026

মেকানিক্স অ্যান্ড কম্পিউটিং নিয়ে স্নাতকে ভর্তি হওয়ার সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরু থেকে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি কোর্সের অধীনে মেকানিক্স অ্যান্ড কম্পিউটিং নিয়ে পড়াশোনা করা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৫:১৬
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।

ডেটা সায়েন্স, কৃত্রিম মেধার সঙ্গে ইঞ্জিনিয়ারিং ফিজ়িক্স-এর সংযোজনে তৈরি মেকানিক্স অ্যান্ড কম্পিউটিং বিষয়টি। ওই বিষয় নিয়ে স্নাতক স্তরেই পড়াশোনার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরু। প্রতিষ্ঠানের তরফে ভর্তির শর্তাবলি জানানো হয়েছে।

Advertisement

২০২৬-এর জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (জোসা) কাউন্সেলিং প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিষয়টিতে ‘চয়েস লক’ করার সুযোগ পাবেন জেইই অ্যাডভান্সড উত্তীর্ণেরা। অগস্ট মাস থেকে সংশ্লিষ্ট বিষয়ের ক্লাস শুরু হতে চলেছে।

ইন্টিগ্রেটিং মেকানিক্স, মডেলিং, কম্পিউটেশন-এর মতো বিষয়গুলি নিয়ে পড়াশোনার সুযোগ থাকছে। এ ছাড়াও তাঁদের কমপ্লেক্স ফিজ়িক্যাল সিস্টেম, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স-এর মতো বিষয়গুলিও হাতে-কলমে শেখানো হবে।

Advertisement

চার বছরের কোর্সটি আটটি সেমেস্টারে ভাগ করা হয়েছে। পড়ুয়ারা চাইলে ইলেক্টিভ কোর্স হিসাবে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, রোবোটিক্স-এর মতো বিষয় বেছে নিতে পারবেন। ভবিষ্যতে যাঁরা গবেষণা কিংবা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, তাঁদের আলাদা করে পরামর্শ দেবেন বিশেষজ্ঞেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement