PhD Admission 2026

ডিফেন্স টেকনোলজি বিষয়ে উচ্চশিক্ষা! সুযোগ পাবেন স্নাতকোত্তরেরা, কোন শর্তে ভর্তি হতে পারবেন?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে-র সেন্টার অফ ডিফেন্স টেকনোলজি ইনোভেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিস-এর তরফে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে স্নাতক এবং স্নাতকোত্তরদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:১৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সময়ের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি, ন্যানোটেকনোলজি-র সাহায্যে উন্নতমানের বর্ম তৈরি করা, কিংবা সাইবার অপরাধ রুখতে শক্তিশালী পরিকাঠামো তৈরির কাজে কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স-সহ বিভিন্ন প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে। এই ক্ষেত্রে তাই বিশেষজ্ঞদের চাহিদাও বাড়ছে।

Advertisement

সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে-র তরফে উল্লিখিত বিষয় নিয়ে উচ্চশিক্ষার জন্য পিএইচডি চালু করা হয়েছে। প্রতিষ্ঠানের সেন্টার অফ ডিফেন্স টেকনোলজি ইনোভেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিস-এর তরফে পিএইচডি-তে ডিফেন্স টেকনোলজি-র খুঁটিনাটি শেখানো হবে।

আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও উল্লিখিত শাখার অধীনে যাঁরা চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের বৈধ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকা চাই। পাশাপাশি, দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতাও থাকতে হবে। তবেই পিএইচডি-র জন্য সুযোগ পাবেন প্রার্থীরা।

Advertisement

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য তাঁদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। পাশাপাশি, কেন তাঁরা এই বিষয়টি নিয়ে পিএইচডি করতে চান, গবেষণার জন্য কোন বিষয় বেছে নিয়েছেন— তার ব্যাখ্যাও লিখিত আকারে জমা দিতে হবে। আবেদনের পোর্টাল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement