Summer Internship 2026

উদ্যোগপতি হতে চান? হাতেকলমে কাজ শেখাবেন বিশেষজ্ঞেরা, সুযোগ দেবে এনআইটি, তিরুচিরাপল্লী

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), তিরুচিরাপল্লীর তরফে ম্যানেজমেন্ট শাখার অধীনে পাঠরত পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের নতুন উদ্যোগ (স্টার্টআপ) শুরু করার কৌশল সংক্রান্ত বিষয়গুলি শেখানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৪:২৯
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), তিরুচিরাপল্লী। ছবি: সংগৃহীত।

নতুন উদ্যোগ শুরুর জন্য পুঁজি এবং পরিকল্পনাই যথেষ্ট নয়। এর পাশাপাশি, জেনে নেওয়া প্রয়োজন বাজারের হালহকিকত। পরিস্থিতি অনুযায়ী নতুন উদ্যোগ কতটা কার্যকরী ভাবে উপার্জনের সুযোগ করে দিতে পারবে, তা-ও জানতে হবে। এ সব শেখার সুযোগ করে দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), তিরুচিরাপল্লী।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে ম্যানেজমেন্ট শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের ওই প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞেরা। হাতেকলমে কাজ শেখানো থেকে শুরু করে বিভিন্ন শিল্পক্ষেত্রের কর্মশালায় গিয়ে ক্লাস করার সুযোগ থাকছে। প্রার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মূলত ক্লাসরুমের বাইরে প্রশিক্ষণ দেওয়া হবে।

মোট দু’মাসের মধ্যে প্রশিক্ষণ সম্পূর্ণ হবে। পড়ুয়ারা প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতা হিসাবে পাবেন। প্রশিক্ষণ শেষ হওয়ার পর প্রার্থীরা শংসাপত্রও পাবেন।

Advertisement

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে জানাতে হবে, কেন তাঁরা এই প্রশিক্ষণটি নিতে আগ্রহী। আবেদন ২৮ এপ্রিল পর্যন্ত পাঠানো যাবে। ৪ মে থেকে প্রশিক্ষণ শুরু হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement