প্রকাশিত হল ‘আনসার কি’। ছবি: সংগৃহীত।
২০২৬-এর গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-এর চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ হল। চলতি বছর পরীক্ষার আয়োজক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি গেট-এর ওয়েবসাইটে তা প্রকাশ করেছে।
গেট ২০২৬-এর ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে আগামী ১৯ মার্চ। তার আগেই চূড়ান্ত ‘আনসার কি’-র মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এমসিকিউ প্রশ্নের ভুল উত্তর দিলে ‘নেগেটিভ মার্কিং’ হবে। সংখ্যাসূচক উত্তর ধর্মী প্রশ্নে (নিউমেরিক্যাল আনসার টাইপ) কোনও নম্বর কাটা যাবে না।
কী ভাবে দেখবেন ‘আনসার কি’?
প্রথমে গেট-এর ওয়েবসাইটে (https://goaps.iitg.ac.in/login) যেতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে হোমপেজ হোমপেজ থেকে ‘আনসার কি’ লেখা লিঙ্কে যেতে হবে। সেখান থেকেই ডাউনলোড করা যাবে ‘আনসার কি’।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ২০২৬-এর গেট। ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি প্রতিদিন দু’টি ভাগে পরীক্ষা হয়েছিল। প্রথম ভাগের পরীক্ষার সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা ছিল। দ্বিতীয়ার্ধের পরীক্ষা চলেছিল দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত। দেশ জুড়ে সিবিটি মাধ্যমে পরীক্ষার আয়োজন করেছিল আইআইটি, গুয়াহাটি।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য জাতীয় স্তরে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট-এর আয়োজন করা হয়। পরীক্ষার আয়োজনের দায়িত্বে থাকে দেশের বিভিন্ন আইআইটি।