IIT Kharagpur Admission 2026

পেশাদারি দক্ষতা বৃদ্ধির জন্য চাকরি করতে করতেই এমবিএ ডিগ্রি, সুযোগ আইআইটি খড়্গপুরে

এমবিএ এগ্‌‌জ়িকিউটিভ শীর্ষক এই কোর্সের আয়োজন করছে প্রতিষ্ঠানের বিজ়নেস স্কুল বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫১
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

পেশাদারি দক্ষতায় আরও একটু শান দিয়ে নেওয়া যায় এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) কোর্সের মাধ্যমে। কোনও সংস্থার দায়িত্বভার গ্রহণ করে নেতৃত্ব দেওয়া বা কৌশলী দক্ষতা বৃদ্ধিও করা যায় এই কোর্স করা থাকলে। তাই এ বার তাঁদের জন্য এমবিএ-র সুযোগ দেবে আইআইটি খড়্গপুর।

Advertisement

এমবিএ এগ্‌‌জ়িকিউটিভ শীর্ষক এই কোর্সের আয়োজন করছে প্রতিষ্ঠানের বিজ়নেস স্কুল বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট। চলতি শিক্ষাবর্ষের জন্য এই প্রোগ্রামে ভর্তির সুযোগ মিলবে। দু’বছর এই কোর্স আটটি টার্মে ভাগ করে পড়ানো হবে। আগামী জুলাই মাসে শুরু হবে ক্লাস।

কর্মরতদের সুবিধার জন্য কোর্সের ক্লাস হবে ‘ব্লেন্ডেড লার্নিং’ মাধ্যমে। অর্থাৎ অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই ক্লাসের আয়োজন করা হবে। অনলাইন ক্লাসের আয়োজন করা হবে সপ্তাহান্তে। ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে হবে বছরে দু’বার। কোর্স ফি-র পরিমাণ ৮ লক্ষ টাকা। তবে বিভিন্ন কিস্তিতে ভাগ করে টাকা জমা দেওয়া যাবে।

Advertisement

আবেদনকারীদের ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর্সে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। আবার, বিজ্ঞান, অর্থনীতি বা কমার্সে স্নাতকোত্তরে প্রথম বিভাগে উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। আগামী ১০ জুন আবেদনের শেষ দিন। এর পর কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। ২৮ জুন কলকাতা-সহ দেশের অন্য শহরে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement