IIT Madras Admission 2026

অনলাইনেই পড়া যাবে এমটেক বা পিজি ডিপ্লোমা, কোন কোন বিষয় পড়াবে আইআইটি মাদ্রাজ?

ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে পড়ুয়াদের পাশাপাশি বিভিন্ন সংস্থায় কর্মরতরাও পাবেন উচ্চশিক্ষা লাভের সুযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৭:৫৭
Share:

আইআইটি মাদ্রাজ। ছবি: সংগৃহীত।

অনলাইনেই নানা বিষয় পড়ার সুযোগ দিচ্ছে আইআইটি মাদ্রাজ। উচ্চশিক্ষার জন্য আগ্রহীদের জন্যই এই বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠানের। এর ফলে ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে পড়ুয়াদের পাশাপাশি বিভিন্ন সংস্থায় কর্মরতেরাও পাবেন উচ্চশিক্ষা লাভের সুযোগ।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে করানো হবে এমটেক অথবা পিজি ডিপ্লোমা কোর্স। পড়া যাবে এরোস্পেস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। একই সঙ্গে সুযোগ মিলবে কৃত্রিম মেধা, ই-মোবিলিটি, প্রসেস সেফটি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যানালিটিক্সের মতো বিষয়ে। পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্থির করা হবে তাঁরা এমটেক-এ ভর্তির সুযোগ পাবেন না পিজি ডিপ্লোমা কোর্সে।

পিজি ডিপ্লোমা কোর্সের মেয়াদ এক থেকে দু’বছর। অন্য দিকে, এমটেক কোর্স চলবে আড়াই থেকে তিন বছর। কর্মরতদের সুবিধার্থে অনলাইনে ক্লাসের আয়োজন করা হবে বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

Advertisement

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৩,০০০ টাকা। আগামী ৩১ মার্চ আবেদনের শেষ দিন। এর পর প্রবেশিকার মাধ্যমে কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে। কোন কোর্সে ভর্তি হবেন, তার ভিত্তিতে ক্লাস শুরু অগস্ট এবং সেপ্টেম্বর মাসে। কোর্সে ভর্তির যোগ্যতার বিষয়ে জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement