US Academic Award

৯২টি দেশের আধিকারিককে একা হারালেন সেনাবাহিনীর মেজর! সম্মান জানাল আমেরিকার কলেজ

মিলিটারি স্টাডিজ় এবং রিসার্চ অ্যান্ড লিডারশিপ রাইটিং বিভাগের অধীনে সেরা ‘অ্যাকাডেমিক পারফরম্যান্স’-এর জন্য সম্মান জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর মেজরকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১২:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

বিদেশের মাটিতে সেরার শিরোপা অর্জন করলেন ভারতীয় সেনার মেজর প্রভাত মিশ্র। তাঁকে আমেরিকার আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজের তরফে বিশেষ সম্মান জানানো হয়েছে। ওই কলেজের অধীনে ১০ মাসের একটি লিডারশিপ প্রোগ্রামে যোগ দিয়েছিলেন তিনি। তাতে ৯২টি দেশের ১ হাজারেরও বেশি আধিকারিক যোগ দিয়েছিলেন।

Advertisement

কলেজের তরফে প্রভাতকে মিলিটারি স্টাডিজ় এবং রিসার্চ অ্যান্ড লিডারশিপ রাইটিং বিভাগের অধীনে সেরা ‘অ্যাকাডেমিক পারফরম্যান্স’-এর জন্য সম্মান জানানো হয়েছে। তাঁকে মাস্টার অফ মিলিটারি আর্টস অ্যান্ড সায়েন্স থিসিস-এর জন্য বাইরার ব্রুকস এবং জেনারেল ডগলাস ম্যাকআর্থার মিলিটারি লিডারশিপ রাইটিং অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনীতে নেতৃত্বদানের কাজে বিশেষ প্রদর্শনের জন্য আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজের ওই লিডারশিপ প্রোগ্রামে যোগদানের সুযোগ পাওয়া যায়। আন্তর্জাতিক স্তরে ওই প্রোগ্রামের অধীনে প্রশিক্ষণ শুরু হয়েছিল ১৮৯৪-তে।

Advertisement

কঠিন পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে নিয়ে কী ভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, তারই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। মেজর মিশ্র-র এই প্রাপ্তি ভারতীয় সেনাবাহিনীকে সমৃদ্ধ করবে, আশা বিশেষজ্ঞদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement