PGDM Admission 2026

আন্তর্জাতিক বাণিজ্যে জ্ঞান অর্জনের সুযোগ, পড়তে পারেন মানবসম্পদ উন্নয়ন নিয়েও, কী ভাবে ভর্তি?

আন্তর্জাতিক বাণিজ্য এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৭:১২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আন্তর্জাতিক স্তরে বাণিজ্যের নিরিখে ভারতের অবস্থান প্রথম ১৫টি দেশের সারিতে রয়েছে। দেশের অর্থনীতির ৩১ শতাংশ ওই বাণিজ্য থেকেই আয় হয়ে থাকে। তাই এই ক্ষেত্রে বাড়ছে বিশেষজ্ঞদের চাহিদা। আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়েই জ্ঞান অর্জনের সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড। সংশ্লিষ্ট বিষয়টি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে পারবেন পড়ুয়ারা।

Advertisement

বর্তমানে বাণিজ্য ব্যবস্থাপনার পাশাপাশি, আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও পড়াশোনার প্রতি ঝোঁক বাড়ছে পড়ুয়াদের। সংশ্লিষ্ট ডিপ্লোমার পাঠ্যক্রমের সাহায্যে তাঁরা সীমান্তবর্তী এলাকায় পণ্য পরিবহণ, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির বদল, বাণিজ্যনীতি, সাপ্লাই চেন, আমদানি রফতানি সংক্রান্ত বিষয়গুলি জানার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের তরফে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়েও ডিপ্লোমা করতে পারবেন। এই বিষয়টির মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন কী ভাবে করা যেতে পারে, তা নিয়ে চর্চার সুযোগ রয়েছে। এ ছাড়াও কর্মী নিয়োগ, বাছাইয়ের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে, নেতৃত্বদানের ক্ষেত্রেও কোন কৌশল বেছে নেওয়া দরকার— এই সবই শিখে নিতে পারবেন।

Advertisement

উল্লিখিত বিষয় দু’টি পড়তে আগ্রহীদের স্নাতক হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের ম্যানেজার কিংবা সুপারভাইজ়ার বিভাগে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে যাঁরা কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) কিংবা গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিম্যাট) উত্তীর্ণ হয়েছেন— তাঁদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লিখিত পরীক্ষা দেননি, এমন ব্যক্তিরা প্রতিষ্ঠানের নিজস্ব প্রবেশিকায় বসার সুযোগ পাবেন। পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। ভর্তি হওয়ার জন্য ২,৫০০ টাকা ফি জমা দিয়ে আবেদন পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement