PG Admission 2026

কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ, উত্তীর্ণ হতে হবে প্রবেশিকায়

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), পুণে থেকে কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১২:৪১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), পুণে থেকে ওই বিষয় নিয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি কোর্স করা যাবে। সংশ্লিষ্ট বিষয়টি ছাড়াও ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং প্রোগ্রাম এবং রসায়ন বিষয়েও স্নাতকোত্তর স্তরে ভর্তি নেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান।

Advertisement

পদার্থবিদ্যায় স্নাতকোত্তীর্ণেরা কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যাঁরা এরোস্পেস, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও ভর্তি হতে পারবেন। তবে, প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উল্লিখিত বিভাগে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

রসায়ন নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে আগ্রহীদের ওই বিষয়ে স্নাতকে ৬০ শতাংশ নম্বর পেতেই হবে। এ ছাড়াও তাঁদের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) ২০২৬-এ উত্তীর্ণ হওয়া আবশ্যক। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উল্লিখিত বিভাগে ভর্তি নেওয়া হবে।

Advertisement

ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং প্রোগ্রাম-এর জন্য অঙ্কে স্নাতকদের ভর্তি নেওয়া হবে। তাঁদের স্নাতক স্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এই বিভাগে ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের একটি প্রবেশিকায় পাশ করতে হবে।

আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের পোর্টাল ৩০ এপ্রিল পর্যন্ত চালু রাখা হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করে প্রবেশিকার তথ্য জানিয়ে দেবে আইআইএসইআর, পুণে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement