Govt Internships 2026

গবেষণার কাজ শেখাবেন বিশেষজ্ঞেরা, সুযোগ পাবেন বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ারা, কী ভাবে আবেদন করবেন?

বাছাই করা পড়ুয়ারা আইআইটি প্রতিষ্ঠানের অধ্যাপক এবং শিক্ষকদের থেকে কাজ শিখে নেওয়ার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১২:২৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার সুযোগ থাকে। কিন্তু সেই গবেষণা শুরু করার আগে বেশ কিছু নিয়ম জেনে নিতেই হবে। কোন বিষয়ে কী গবেষণা করা যেতে পারে, আগে ওই বিষয় নিয়ে কাজ হয়েছে কিনা, কী ভাবে কাজ শুরু থেকে কী ভাবে শেষ— সবটাই পূর্ব পরিকল্পিত হতে হবে। এ বিষয়গুলি আইআইটি প্রতিষ্ঠানের অধ্যাপক এবং শিক্ষকেরা শেখাবেন।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), জম্মু-র তরফে রিসার্চ ইন্টার্নশিপের মাধ্যমে উল্লিখিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, হাইড্রোজেল তৈরি করা, বর্জ্য ব্যবস্থাপনা, আল্ট্রাসনিক ডেটা, কোয়ান্টাম অ্যালগরিদম,পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার-এর মতো একাধিক বিষয় নিয়ে গবেষণার খুঁটিনাটি শেখার সুযোগ পাওয়া যাবে।

বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা এই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। ছ’সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে ওই প্রশিক্ষণ সম্পূর্ণ হবে। পড়ুয়ারা নিজেদের পছন্দের দু’টি বিষয় বেছে নিতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন তাঁদের প্রতি মাসে ১৩ হাজার টাকা ভাতা হিসাবে দেওয়া হবে।

Advertisement

১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন বাছাই করার পর প্রার্থীদের নাম ৩০ এপ্রিলের আগে ঘোষণা করা হবে। প্রার্থীদের আবেদনের জন্য অনলাইনে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের জমা দেওয়া প্রয়োজন। এ ছাড়াও গবেষণার বিষয় কেন বেছে নিচ্ছেন, কী কী বিষয় নিয়ে কাজের ভাবনা রয়েছে, তা-ও আবেদনের সময় জানাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement